করোনা চিকিৎসায় ব্যবহার করা ভেন্টিলেটর থেকে লাগা আগুনে পুড়ে মারা গেছেন চিকিৎসাধীন ৫ করোনা রোগী। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সকালে দেশটির অন্যতম শহর সেন্ট পিটাসবার্গের একটা হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রোগীদের অক্সিজেন দিতে লাগানো ভেন্টিলেটরগুলোতে অতিরিক্ত চাপ পড়ার একপর্যায়ে আগুন ধরে যায়। তখন ৫ জন মারা যায়। হাসপাতাল থেকে সবাইকে সড়িয়ে নেয়া হয়েছে।
উল্লেখ্য, রাশিয়ায় ভয়াবহ রূপ ধারণ করেছে করোনাভাইরাস। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ২১ হাজার জন।
বার্তাবাজার/এসজে