মুন্সীগঞ্জে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. হাতেম আলী (৭০) কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকাল ৮ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব জানান, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদরের পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার মাদক ব্যবসায়ী মো. হাতেম আলী (৭০) এর বাড়িতে তল্লাশী চালিয়ে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী মো. হাতেম আলী (৭০) সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া এলাকার মৃত হানিফ দেওয়ানের ছেলে। আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর