পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বারেক গাজী (৪৮) নামে চা বিক্রেতার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে পটুয়াখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে রিপোর্ট নেগেটিভ আসায় এলাকার মানুষের মাঝে সস্তি ফিরে এসেছে।
পটুয়াখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, মৃত্যু বারেক গাজীর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।
স্থানীয় বাসিন্দা দেবাশীষ চক্রবর্ত্তী বলেন, বারেক ভাই মারাযাওয়ার পর সবাই কেমন জানি পর হয়ে গিয়েছিলো। আমরা যারা তার দোকানে চা খেয়েছি তাদের পারলে স্থানীয়রা প্রশাসনের কাছে ধরিয়ে দেয়। আজ তার রিপোর্ট নেগেটিভ আসায় এলাকার সবার মাঝে সস্তি ফিরে এসেছে।
ফৌজদারি পুল এলাকার ব্যবসায়ীরা জানান, আজ রিপোর্ট নেগেটিভ আসায় আতঙ্ক কমেছে।
উল্লেখ্য, বুধবার (৬ মে) সন্ধ্যা ৭ টায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বারেক গাজীর মৃত্যু হয়। পরে কোভিড-১৯ পোর্টকল মেনে তাকে দাফন করা হয়।
বার্তা বাজার/এম.সি