উত্তরার বিডিআর বাজারে অদম্য দুই যুব নেতার সাফল্যের মহিমা

রাজধানীর বৃহত্তর উত্তরার ৬নং সেক্টরে অবস্থিত বিডিআর বাজার উত্তরাবাসীর কাছে যতটা জনপ্রিয় ঠিক ততোধিক প্রয়োজনীয় একটি কাঁচা বাজার। যেখানে প্রায় পাঁচশত মানুষ ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আসছে তথা পাঁচশত পরিবারেরজীবিকা নির্বাহ করার একমাত্র আশার স্থল। সেই সূত্রে বিডিআর কাঁচা বাজারের সুনাম উত্তরা বাসীর কাছে একটি অতুলনীয় নাম।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই বাজারকে কেন্দ্র করে বিভিন্ন মহল, বিভিন্ন সময় নানারকম চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমেএই সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের বিষফোড়া হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনি শত বাঁধা বিপত্তি উপেক্ষা করে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে যারা দাঁড়িয়ে ছিলেন আপন মহিমায়। তাদের একজন হলেন আলীরাজ, সাবেক ধর্ম সম্পাদক ও সহসভাপতি ৪৪নং ওয়ার্ড যুবলীগ এবং আরেকজন শাওন সরকার, ১নং ওয়ার্ডযুবলীগ নেতা।

আলী রাজ,সভাপতি, উত্তরা বিডিআর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি -বার্তা বাজারের প্রতিবেদককে জানান- বর্তমান প্রেক্ষাপটেকরোনা (কভিড-১৯) জনজীবনে ক্ষতিকর প্রভাব বিস্তার করেছে। আমরা সামাজিক দুরত্ব মেনে কোনমতে বাজার পরিচালনাকরছি। নির্দিষ্ট সময়ের পূর্বেই চেষ্টা করছি বাজার বন্ধ করার। এতে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। আজকেরকেনা মাছ কালকে পঁচে যাচ্ছে। তবুও মনোবল না হারিয়ে প্রশাসনের সহযোগিতায় টিকে আছি। ব্যবসায়ীদের সাহায্য, সহযোগিতাকরছি নানা ভাবে।। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়ন কল্পে জননেত্রী, মানবতার পথ প্রদর্শক শেখ হাসিনার সাহায্য কামনাকরছি।

শাওন সরকার ,সাধারন সম্পাদক, উত্তরা বিডিআর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি বলেন- লক ডাউন কিছুটা শিথিল হলেওভাগ্য ফেরেনি ব্যবসায়ীদের। সবাই নানাবিধ সমস্যায় জর্জরিত। বাজারে লোক সমাগম কম হওয়ায় বিক্রি হয়না। প্রতিনিয়তআমরা নিজ অর্থায়নে সাহায্য করে যাচ্ছি। কিন্তু দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমরা সকল প্রতিকূলতা সহ্য করে চলছি। ঢাকা-১৮আসনের মাননীয় এমপি মহোদয় এ্যাডভোকেট সাহারা খাতুনের সুদৃষ্টি কামনা করছি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর