নড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, ঠান্ডা, গলা-ব্যাথা, শ্বাসকষ্ট জনিত করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভর্তি হয় গতকাল সন্ধ্যায়। নিহত ব্যক্তি নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্ধা। সে পেশায় একজন রিকশাচালক।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম রাজীব জানান, গতকাল সন্ধ্যায় জ্বর, ঠান্ডা, গলা-ব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়। আজ সকাল সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইসলামিক ফাউণ্ডেশন এর মাধ্যমে সতর্কতা মূলক ব্যবস্থা মেনেই তার দাফন করা হবে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নড়িয়া উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন, জেলায় মোট আক্রান্ত ৬০ জন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর