ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ঈশ^রগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে কর্মহীন ১২০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে কর্মহীনদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, পৌর সভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ, যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
একই দিন আওয়ামী লীগের মনোননয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ১ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ খাদ্যসহায়তা বিতরণ করা হয়। খাদ্যাসহায়তা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল।
এছাড়া জাটিয়া ইউনিয়ন, তারুন্দিয়া ও বড়হিত ইউনিয়নে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
বার্তা বাজার/এম.সি