সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াছমীন করোনার সংক্রমন রোধে মাস্ক ও হ্যান্ডগ্লাভস ব্যাবহার এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার নান্দাইল উপজেলা সদর বাজার, আচারগাঁও বাজার, জামতলা বাজার ও নান্দাইল চৌরাস্তা (বারুইগ্রাম) বাজারে এই অভিযান পরিচালনা করেন। হাট-বাজারে আগত সকল ক্রেতা-বিক্রেতা সহ জনসাধারনকে নিয়মিত মাস্ক ও হ্যান্ডগ্লাভস বাধ্যতামূলক পরিধান করা সহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।

এছাড়া তিনি হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে বাজারে উপস্থিত সকলকে যার যার বাড়ি এবং কর্মস্থলে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রপ্তের মাধ্যমে করোনা মোকাবেলা করার জোর আহ্বান জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াছমীন বলেন, তিনি ভূমি অফিস কার্যালয় ও অফিস সংলগ্ন মসজিদে প্রতিদিন জীবাণূনাশক পানি ছিটানো সহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য কার্যালয়ের স্টাফ সহ সকল মুসুল্লীদেরকে আহ্বান করেন। করোনা রোধে সতর্কতার বিশেষ কোন বিকল্প নেই।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর