করোনা শনাক্তে যুক্ত হলো আরও একটি ল্যাব

মরণঘাতী করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য নতুন করে আরও একটি আর‌টি‌পি‌সিআর (রিয়াল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন) যন্ত্র স্থাপন করা হ‌য়ে‌ছে। নোয়াখালী সা‌য়েন্স অ্যান্ড টেক‌নোল‌জি ইউ‌নিভা‌র্সি‌টির ল্যাবরেটরিতে যন্ত্রটি স্থাপন করা হয়েছে। এ নি‌য়ে দেশে ক‌রোনাভাইরাস শনা‌ক্তে ল্যাব‌রেট‌রির সংখ্যা দাঁড়াল ৩৮টি।

মঙ্গলবার (১২ মে) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯৬৯ জন। এদিনে মৃত্যু হয়েছে ১১ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে আরও ২৪৫ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৭ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর