টাঙ্গাইলে মা-ছেলে সহ নতুন ৪ জন করোনা আক্রান্ত

টাঙ্গাইল জেলায় মা-ছেলে সহ নতুন ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে । মঙ্গলাবার ১১ মে সিভিল সার্জন ডা, মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন । এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা দাড়ালো মোট ৫৫ জন।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৪ জনের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার এক জন। দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের আগদেউলি গ্রামের দুই জন । তারা দু’জন সম্পর্কে মা ও ছেলে । এদের মধ্যে মায়ের বয়স ৬৫ বছর এবং ছেলের বয়স ৩২ বছর । কিছু দিন আগেই ওই পরিবারের আরেক ছেলে ঢাকা থেকে ফেরত এসে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । আর তার থেকেই নতুন করে মা ও ছেলের সংক্রামন ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। অপরজন একই ইউনিয়নের স্থলবসা গ্রামের এক ব্যক্তি । তার বয়স ৩০ বছর । সে কয়েক দিন আগে ঢাকা থেকে ফেরত এসেছে বলে জানা গেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর