চুয়াডাঙ্গায় পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (১২ মে) ভোরে চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিহি গ্রামের জোয়ার্দ্দারের ছেলে হায়দার হোসেন নামে এক কৃষক বাড়িড় পাশে পানিতে গোসল করতে যায়। পরে অনেক সময় যাবত তার খোজ থাকেনা, পরিবারের সদস্যরা তাকে খুজতে গেলে সকাল ৮ টার দিকে তার লাশ পুকুরে ভাসতে দেখে। চুয়াডাঙ্গার সদর থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/এম.সি