দুই ফ্লাইটে কুয়েত থেকে ফিরছেন ৩০০ প্রবাসী

মহামারী করোনায় কুয়েতে আটকে পড়া ৩০০ জন বাংলাদেশি প্রবাসী আজ (মঙ্গলবার) দেশে ফিরবেন। কুয়েত এয়ারওয়েজের দুটি বিশেষ বিমানে দুই ধাপে তাদের আসার কথা রইয়েছে।

জানা যায়, একটি ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টায় ১২০ জন এবং রাত ২টায় অপর একটি ফ্লাইটে আরও ১৮০ জন কর্মী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

দেশে ফেরা কর্মীরা সাধারণ ক্ষমা অধীনে ১১ই এপ্রিল থেকে আবদালি ক্যাম্পে অবস্থান করছিলেন। এদের মধ্যে যাদের পাসপোর্ট আছে তারা ১২০ জন প্রথম ফ্লাইটে আর ১৮০ জন ফিরবেন দ্বিতীয় ফ্লাইটে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর