স্টেজ ফর ইয়্যুথের উদ্যোগে ৫শ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

ময়মনসিংহে স্টেজ ফর ইয়্যুথ’র উদ্যোগে ৫শ কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার চর লক্ষীপুর মন্ডলবাড়ি মাদ্রাসা মাঠে মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন স্টেজ ফর ইয়্যুথের উপদেষ্টা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

এসময় স্টেজ ফর ইয়্যুথ’র কেন্দ্রীয় সভিপতি সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫শ জনকে ১০ দিনের খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।

খাদ্য বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর