২৪ ঘণ্টায় মৃত ১১ জনের ৭ জনই পুরুষ

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯৬৯ জন। এদিনে মৃত্যু হয়েছে ১১ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে আরও ২৪৫ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৭ জন।

মঙ্গলবার (১২ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এদিনে মৃত্যু হয়েছে আরও ১১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২৪৫ জন। গত একদের মৃত ১১ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং বাকী চারজন নারী। মৃতদের মধ্যে ৫ জন ঢাকা সিটিতে। নারায়ণগঞ্জে ১ জন। বাকী ৫ জন ঢাকার বাইরে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সগ্রহ করা হয়েছে আরও ছয় হাজার ৮৪৫টি। এবং পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ৭৭৩টি নমুনা।

এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর