সাড়ে ১৬ হাজার ছাড়াল দেশের করোনা আক্রান্তের সংখ্যা

মহামারি করোনা ভাইরাস এখন দেশে মহামারি আকার ধারণ করেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে। একদিনে নতুন করে এই ভাইরাসটিতে আরও আক্রান্ত হয়েছেন ৯৬৯ জন। দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জনে।

মঙ্গলবার (১২ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, দেশে একদিনে আরও মৃত্যু হয়েছে ১১ জনের। ।মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে আরও ২৪৫ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৭ জন।

এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর