যশোর শার্শা উপজেলার বাগআঁচড়া বসতপুর পশ্চিম পাড়ায় লিচু পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হযরত আলী (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ই মে) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, শার্শা থানাধীন বসতপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে হযরত আলী (১৯)।
বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল “বার্তা বাজার” কে জানান, ‘‘স্থানীয় মেম্বারের মাধ্যমে জানতে পারি অসাবধানতাবশত বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে তিনি আহত হন।পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন।’’
হযরত আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বার্তা বাজার/এম.সি