নিভে গেল আরও ১১ প্রাণ, মোট মৃত্যু ২৫০

দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ২৫০ জনে।

মঙ্গলবার (১২ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯৬৯ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৬০ জনে।

এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর