প্রাণঘাতী করোনার উপসর্গ দেখা দেওয়ায় ও পরিবারের একজন ভাইরাসটিতে আক্রান্ত হওয়ায় নিজ বাসায় স্বেচ্ছা আইসোলেশনে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আজাদ বলেন, বর্তমানে করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। করোনার বিষয়টি নিশ্চিত হতে তাঁর নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে।
তার পরিবারের একজন আক্রান্ত হয়েছেন বলেও তিনি জানান।
বার্তাবাজার/এসজে