যশোরের শার্শা উপজেলার নাভারন যাদবপুর (ডকের বাগান)গ্রামে মাদক কেনাবেচা কে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী জুলফিকার আলী জুলুর চার বছরের শিশুপুত্র শাহরিয়ার গুরুতর আহত হয়েছেন।এবং এ ঘটনায় মাদকসেবী মুন্না কে আটক করেছে পুলিশ ।
গতকাল (সোমবার) (১১ই মে)দুপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শার্শা উপজেলার নাভারন যাদবপুর (ডকের বাগান) গ্রামে মৃত আখের আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোয়াজ্জেম মোড়ল ও জুলফিকার আলী জুলু এর সাথে একই এলাকার মৃত আজিজ মোল্লার ছেলে মাদকসেবী মুন্না এর মধ্যে মাদক কেনা—বেচাকে কেন্দ্র করে বাকবিতণ্ডাতার সৃষ্টি হয়। বাকবিতণ্ডাতার এক পর্যায়ে মাদকসেবী মুন্না তাহার বাড়ি থেকে ধারালো অস্ত্র এনে মাদক ব্যবসায়ী জুলফিকার আলী জুলুকে মারতে যায় তখন মাদক ব্যবসায়ী জুলুও একটি শাবল দিয়ে মুন্নাকে মারতে যায়।এ সময় মাদকসেবী মুন্না মাদক ব্যবসায়ী জুলুকে হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে উক্ত কোপ পাশে থাকা জুলুর ৪ বছরের শিশু পুত্র শাহরিয়ার এর কপালের ডান পাশে লেগে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়। তাকে তাৎক্ষনিক চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শাহরিয়ারকে ঢাকায় রেফার্ড করেন।তার অবস্থা আশঙ্কা জনক।
শার্শা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান “বার্তা বাজার” কে বলেন, ঘটনা শোনার পর পরই পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মাদকসেবী মুন্নাকে আটক করে। এবং মারামারির সময় ব্যবহৃত ধারালো অস্ত্র (হাসুয়া)টি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা বাজার/এম.সি