বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এর নির্দেশনায় কুমিল্লার তিতাস উপজেলা যুবদলের আহবায়ক কমিটির উদ্যোগে ৫’শ কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলার গাজীপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় তিতাস ভবন থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এর সার্বিক সহযোগিতা ও পরামর্শক্রমে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো.মুকবুল হোসেন, সহ-সভাপতি মো. মেহেদি হাসান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মুকবুল হোসেন,উপজেলা যুব দলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের টিপু, যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম,মো. শামিম হোসেন, আবুল খায়ের, রুবেল আহমেদ খান,সদস্য মো. কামরুল হাসান,সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম টুলু ও আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি চাউল,২ কেজি আলুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু,১ লিটার তেল, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডলুস।
বার্তা বাজার/এম.সি