যাত্রীবাহী লঞ্চ বন্ধ ঈদ পর্যন্ত

মহামারি করোনা ভাইরাসের গণসংক্রমণ প্রতিরোধে ঈদের আগ পর্যন্ত সকল ধরণের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সরকারি আদেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন সচিব মোহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

নৌ-পরিবহন সচিব জানান, লঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন সম্ভব নয় তাই এমন সিদ্ধান্ত। এরআগে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঈদ পর্যন্ত সব আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

প্রতি বছর ঈদের সময় দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ নদীপথে বিভিন্ন জেলায় যাত্রা করে থাকে। দেড় মাসেরও বেশি সময় ধরে আন্তঃজেলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর