যশোর জেলায় নভেল করোনাভাইরাস দুই দিন বিরতি থাকার পর আবারো ৫ টি নমুনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০ টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ডঃ ইকবাল কবীর জাহিদ এই তথ্য নিশ্চিত করেন।
সোমবার (১১ই মে) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে যশোর জেলার মোট ৩২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যেও ৫টি পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে যশোর জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়ালো মোট ৭৫ জনের।
বার্তা বাজার/এম.সি