শেরপুরে আ.লীগের সম্পাদক আম্বিয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। করোনাভাইরাস মোকাবেলায় সকল মানুষকে ঘরে রাখতে ও কর্মহীন ৩ শতাধিক অটো চালকদের মাঝে বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়ার উদ্যোগে ১২ মে মঙ্গলবার বেলা ১১ টায় ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সংসদ সদস্য পুত্র মো. আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোজাম্মেল হক রানা, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ সভাপতি মমতাজুর রহমান খোকা, মোহাম্মাদ আলী, মির্জপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সুঘাট ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ, গাড়িদহ ইউনিয়নের সাধঅরণ সম্পাদক তাইজুল ইসলাম কিরণ, খানপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান, ইউপি সদস্য মোজাম্মেল হক বাদল, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, শহর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক শেখ, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইসলাম, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর