গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর মরদেহ উদ্ধার

রাজধানীর তুরাগ এলাকা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অপহরণের পর হত্যা করা হয়েছে কোনাবাড়ী জোনের এই নির্বাহী প্রকৌশলীকে।

এ বিষয়ে গা্সিকের প্রধান হিসাব কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, মঙ্গলবার (১২ মে) ভোরের দিকে রাজধানীর তুরাগ এলাকা থেকে ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গাসিকের এই কর্মকর্তা আরও জানান, ঢাকার বাসা থেকে গাজীপুর গিয়ে অফিস করার জন্য গতকাল সকালে বের হয়েছিলেন। বাসা থেকে বের হওয়ার কিছুক্ষন পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। রাতেও স্বজনরা ফোন বন্ধ পেয়েছে। অবশেষে আজ ভোরে মরদেহটি তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় পাওয়া যায়।ধারণা করা হচ্ছে, অপহরণ করার পর তাকে হত্যা করা হয়। তবে কিভাবে বা কেন হত্যা করা হয়েছে তার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর