সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মঙ্গলবার পর্যন্ত নতুন করে প্রায় ২ হাজার করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে।
সৌদিতে করোনা ভাইরাসের কারণে রমজান মাসটি ভিন্ন আঙ্গিকে পালন করছে। সৌদি নাগরিক এবং প্রবাসীরা একে অপরকে সহযোগিতা করার জন্য এই রমজান মাসটাকে উৎসর্গ করেছেন।
করোনার প্রাদুর্ভাবের কারণে সৌদিতে বসবাসরত প্রায় ২১-২২ লাখ প্রবাসী কর্মহীন হয়ে পড়েছেন। এ সব প্রবাসীর সহায়তা দিতে বাংলাদেশ সরকার থেকে যে প্রণোদণা এসেছে তা পর্যাপ্ত নয়। তাই তারা সরকারকে আবেদন করেছেন যেন প্রবাসীদের তালিকা করে পরিবারের থেকে সহায়তা প্রদান করা হয়।
এছাড়া সৌদিতে ৫ শতাংশ ভ্যাটকে ১৫ শতাংশ ভ্যাটে উন্নিত করেছে। এতে করে স্বল্প আয়ের প্রবাসীরা বিপাকে পড়ছেন।
বার্তাবাজার/এমকে