কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় তিন শতাধিকেরও বেশি রোহিঙ্গাদের ঘর। এতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত হতাহতের খবব পাওয়া যায়নি।

মঙ্গলবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুনের সূত্রপাত জানা যায় নি। অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের বেশ কয়েক টি ইউনিট ঘটনাস্হলে যান। এ ব্যাপারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্হলে গিয়েছেন বলে থানার ডিউটি অফিসার জানিয়েছেন।
বার্তা বাজার/এম.সি