ঢাকা থেকে দিনাজপুরের হিলিগামী বাসে এক যুবকের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোরে জয়পুরহাটের হিমচী বাজারে তার লাশ নামিয়ে দেয় বাসে থাকা যাত্রীরা। একইসাথে তার মাকেও সেখেনে রেখে বাসটি চলে যায়।
জানা যায়, ঢাকা থেকে হিলির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আহাদ পরিবহনের বাসে মারা যাওয়া ওই যুবকের নাম মিজানুর রহমান। সাথে ছিলেন তার মা। তাদের বাড়ি নওঁগার ধামুইরহাট উপজেলার মঙ্গলবাড়িতে।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান, সকালে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের শ্বাসকষ্ট ও জ্বর ছিল। মৃতদেহের নমুনা সংগ্রহ করেছে চিকিৎসক দল।
বার্তাবাজার/এসজে