মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় শুরু থেকেই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন বিশ্ব ফুটবলের সেরা তারকা লিওনেল মেসি। এই সংকট থেকে মুক্তি পেতে বিভিন্ন দেশে ইতোমধ্যে মোটা অংকের আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। এবার হাসপাতালে করোনার চিকিৎসা সরাঞ্জাম কিনতে ৫ কোটি টাকা চিকিৎসা সরঞ্জামাদি দিয়েছেন মেসি।
জানা যায়, নিজদেশ আর্জেন্টিনায় করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহ করে আসছে গারাহান নামের একটি ফাউন্ডেশন। তাদের মাধ্যমেই তার এই অনুদান পৌছে দেয়া হবে হাসপাতালে। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করতে থাকা চিকিৎসক, নার্সদের জন্য বিভিন্ন সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করেছে গারাহান ফাউন্ডেশন।
লিওনেল মেসির অনুদানকৃত অর্থ থেকে প্রায় ৫ লাখ ইউরোর সমপরিমাণ (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি টাকার কাছাকাছি) মূল্যের চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ সম্ভব হয়েছে।
মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গারাহান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সিলভিয়া কাসাব বলেছেন, ‘আমাদের কাজের মর্যাদা পাওয়ায় আমরা কৃতজ্ঞ। আর্জেন্টিনার মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে আমাদের কাজ চলমান রাখতে সাহায্য করলেন মেসি।’
বার্তাবাজার/এসজে