গাইবান্ধার সদর উপজেলা বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়ায় পূর্ব শত্রুতার জেরে সেলিনা বেগম নামের এক গৃহিনীর উপর অতর্ক্তিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা তার হাতে ধান কাটার অস্ত্র কাস্তে দিয়ে আঘাত করায় তার হাত দুটো অকেজো হয়ে গেছে। সেলিনা বেগম সদর থানা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়,বেশকিছু দিন থেকেই প্রাণ নাশের চেষ্টা করছে আসামীরা। সে তার সন্তানকে দুধ পান করাতে পারছে না ও নিজের খাওয়া দাওয়া এবং প্রাকৃতিক কাজ সারতে কষ্ট হচ্ছে।প্রতিদিন যাচ্ছে যন্ত্রণার সাথে দিন তার।
বর্তমানে গৃহিনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বার্তা বাজার/এম.সি