মহামারি করোনায় বিপর্যস্ত কিশোরগঞ্জ জেলায় দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জেলাটিতে এখন পর্যন্ত মোট ১৯২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। সর্বশেষ ১০মে পাওয়া রিপোর্টে একদিনে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের দেহে করোনার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, জেলায় এ পর্যন্ত দুই হাজার ১শ’ জনের নমুনা পরীক্ষায় ১৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আরও ১৬০ জন নমুনা পরীক্ষাধীন রয়েছে।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে ৪৯ জন চিকিৎসক, ১০ জন নার্স, অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মী, ১১ জন পুলিশ ও দুইজন এসিল্যন্ড রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশীর ভাগই নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ছয়জন মারা গিয়েছেন।
বার্তাবাজার/এসজে