নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ সময় আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৩৭৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭ জনের।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ আজিবপুর সরদারপাড়া এলাকায় করোনা উপসর্গ নিয়ে রিমন সাউদের মৃত্যুর খবর শুনে বাবা হাজী ইয়ার হোসেন মারা গেলেও রিমনের করোনাভাইরাসের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এদিকে মার্কেট খোলার পর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে বসতে শুরু করেছে হকাররা। সড়কে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চলাচল প্রতিদিনই বাড়ছে।
বার্তাবাজার/এমকে