সাড়ে ৭০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক দুই ছাত্রলীগ নেতা

করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের নিয়ে নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন কিছু মানুষ। কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিয়ে পাশে দাঁড়াচ্ছেন অনেকেই।

দিনাজপুরে সাবেক দুই ছাত্রলীগ নেতা করোনাভাইরাস প্রাদুর্ভাবে সৃষ্ট মহামারীতে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন।৭২৯ পরিবারের মাঝে সবজি হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেছেন।

প্রতিদিন সকালে ভ্যানভাড়া করে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ৭২৯টি বাড়িতে পৌঁছে দিয়েছেন এসব খাদ্য সামগ্রী।

দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ ও দিনাজপুর পৌর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক খায়রুল হাসান শাহ এর ব্যক্তিগত উদ্যোগে এসব পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। তবে প্রচার প্রচারণার উর্ধ্বে থেকে মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করেছেন এই দুই সাবেক ছাত্রলীগ নেতা।

খোঁজ নিয়ে যায়, প্রতিদিন শহরের কাঁচাবাজার থেকে ব্যক্তি উদ্যোগে টাটকা সবজি কিনে ভ্যানভাড়া করে অসহায় মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হত। সবজির মধ্যে কোনদিন আলু, পোটল, করলা, ঢেঁড়স, কাচা মরিচ, পেয়াজ, টমেটো, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন প্রকার পুষ্টিকর সবজি থাকত।

দিনাজপুর পৌর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক খায়রুল হাসান শাহ বলেন, ‘করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব থমকে গেছে। মানুষের কর্মহীনতা বেড়েছে, অনেকেই কঠিনভাবে দিন পার করছে। আমরা যারা তিনবেলা খেতে পারি তারাও কঠিন সময় পার করছি।

আমরা সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে নিজেদের দায়িত্ববোধ মনে করে নিরবে নিভৃতে আমাদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই কঠিন সময়ে অনেকেই কাজ করে যাচ্ছেন। আমাদের দলীয় অনেক নেতাকর্মীরাও মাঠে জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন। মানুষের বিপদের সময় যারা পাশে দাঁড়ায় তারাই প্রকৃতভাবে দেশ ও মানুষের কথা ভাবে।’

দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ বলেন, ‘করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।

রাজনীতি করার অর্থই হলো দেশ ও দেশের মানুষের জন্য। দেশের এই কঠিন সময়ে যদি আমরা দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমাদের নীতি নৈতিকতার কিছু থাকে না। আমাদের সাধ্যমত যতটুকু পেরেছি আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।

আগামীতে আরো কিছু পরিকল্পনা আছে আমাদের। সারা বিশ্ব এই করোনাভাইরাস থেকে মুক্তি পাক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর