মহামারী করোনা সংক্রমণ রোধে জারী করা লকডাউন কিছুটা শিথিল করেছে ইরান। যার ফলে প্রায় দুই মাস পর দেশটির মসজিদগুলো মঙ্গলবার (১২ মে) থেকে খুলে দেয়া হচ্ছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইরানের ইসলামিক ডেভেলপমেন্টের পরিচালক মোহাম্মদ কউমি জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবিও এ খবর নিশ্চিত করেছে
করোনাভাইরাসের মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ইরান। দেশটিতে মোট এক লাখ ৯ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরমধ্যে ছয় হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা কমে আসতে থাকায় সম্প্রতি ধারাবাহিকভাবে বিধিনিষেধ তুলে নেয়া শুরু করেছে ইরান।
বার্তাবাজার/এসজে