চড়া দামে বিক্রি হলো সাকিবের আরো এক ব্যাট

করোনাভাইরাসে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। নিজের নামে গড়েছেন একটি ফাউন্ডেশন। শুরু থেকেই করোনায় বিপর্যস্ত মানুষদের সহায়তায় বেশ তৎপর ছিলেন এই অলরাউন্ডার। যার ধারাবাহিকতায় নিলামে বিক্রি করলেন আরো একটি ব্যাট।

কিছুদিন আগেই করোনার বিরুদ্ধে যুদ্ধে রসদ যোগাতে ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাটটি নিলামে তুলেছিলেন তিনি। এবার আরও একটি ব্যাট নিলামে তুলেছিলেনন দেশসেরা এই অলরাউন্ডার। ১৫ জন ক্রিকেটারের স্বাক্ষর সম্বলিত একটি ব্যাট নিলামে তোলেন সাকিব। অনলাইন নিলাম প্ল্যাটফর্ম অকশন ফর অ্যাকশনের মাধ্যমে ঐতিহাসিক এই ব্যাটটি সোমবার (১১ মে) রাতে নিলামে তোলায় হয়।

ব্যাটটির সর্বনিম্ন মূল্য ধার্য করা হয় ৯৯ হাজার ৯৯৯ টাকা। অকশন ফর অকশন পেজের লাইভ নিলাম চলাকালে শেষের দিকে যুক্ত হয়েছিলেন সাকিবও। নিলাম থেকে বিড করে একজন ব্যক্তি সর্বোচ্চ ৩ লাখ টাকা মূল্য হাঁকিয়ে কিনে নিয়েছেন। সেই ব্যক্তির পরিচয় জানা যায়নি। নিলামে পাওয়া অর্থ সম্পূর্ণই ব্যয় হবে করোনায় বিপর্যস্ত অসহায়দের কল্যাণে।

ঐতিহাসিক এই ব্যাটিটিতে স্বাক্ষর রয়েছে দেশের ১৫ ক্রিকেটারের।এদের ভেতর রয়েছেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, ইমরুল কায়েস, শুভাশিস রায়, শুভাগত হোম, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর