নেত্রকোনায় ইউএনও, ওসিসহ ১১ জনের করোনা শনাক্ত

সময় যতই যাচ্ছে ততই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সাধারন মানুষের সাথে আক্রান্ত হচ্ছেন পুলিশও। তারই ধারাবাহীকতায় গতকাল(সোমবার) নেত্রকোনায় একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে জেলার কেন্দুয়ায় ছয়জন, বারহাট্টায় তিনজন এবং আটপাড়া ও মদন উপজেলায় একজন করে রয়েছেন।

নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম আজ সোমবার রাতে গণমাধ্যমকে বিষযটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত শনিবার ওই ইউএনও ও ওসির নমুনা সংগ্রহ করা হয়।

আজ রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে প্রতিবেদন পজিটিভ আসে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন।’

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে নেত্রকোনায় ৮৫ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে ২৬ জন নারী। গত ১০ এপ্রিল এ জেলায় প্রথম দুজনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খালিয়াজুরি উপজেলায় ছয়জন, মদনে সাতজন, কলমাকান্দায় চারজন, মোহনগঞ্জে ১৫ জন, বারহাট্টায় ১৩ জন, আটপাড়ায় ১৪ জন, কেন্দুয়ায় ১১ জন, পূর্বধলায় সাতজন, দুর্গাপুরে তিনজন ও সদর উপজেলায় পাঁচজন রয়েছেন। তাদের মধ্যে ৩৯ জন পোশাককর্মী।

জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান বলেন, ‘নেত্রকোনায় এ পর্যন্ত সুস্থ হয়ে ফিরে গেছেন ২৬ জন। বাকিরা চিকিৎসা নিচ্ছেন।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর