যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কোভিড–১৯ পরিস্থিতি সামলাচ্ছেন তা ‘সম্পূর্ণ গন্ডগোলে ভরা এবং বিশৃঙ্খল’।
স্থানীয় সময় শুক্রবার রাতে আল জাজিরা টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই ভাষাতেই ট্রাম্পের সমালোচনা করলেন তাঁর পূর্বসূরি তথা প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর কটাক্ষ, ‘আমরা যেটার বিরুদ্ধে লড়ছি তা হল স্বার্থপরতা, আঞ্চলিকতা, বিভাজন এবং অন্যদের শত্রু হিসেবে দেখা। যেটা আমেরিকার জীবনে জোরাল ধাক্কা দিয়েছে। এটাই কারণ যে এই বিশ্ব–সঙ্কট এত কঠিন হয়ে উঠেছে। এটা আরও খারাপ হতে পারে সেরা সরকারের সঙ্গে।
এটা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে যাচ্ছে, কারণ আমাদের সরকারের মানসিকতা এমনটাই হয়ে উঠেছে, যে প্রত্যেকের যা খুশি হোক এতে আমার কিছু যায় আসে না এমন ভাব।’ ওই সাক্ষাৎকারেই ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্টশিয়াল পদপ্রার্থী জো বাইডেনের হয়ে প্রচার করতে দলের পুরনো সহকর্মীদের আহ্বান জানিয়েছেন ওবামা।
বার্তাবাজার/কে.জে.পি