করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশালে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
ওই পুলিশ কর্মকর্তার নাম জয়নাল আবেদীন (৫৫)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।
তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সটিখোলা গ্রামে। রোববার( ১০ মে) দুপুর ১টা ১০ মিনিটে তাকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সে সময়ে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাতে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
এদিকে মৃতদেহের পুনরায় করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বার্তা বাজার / ডাব্লিও.এস