নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন করে আরো দু’জন মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাটখিল উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো পাঁচ জনে। গতকাল(সোমবার) রাতে নোয়াখালী সিভিল সার্জন এ তথ্য জানান।
জানা যায় আক্রান্ত ব্যাক্তি চাটখিলের ৯নং খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। বেগমগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত ভাইকে দেখতে যান এই শিক্ষক। সেখান থেকে তার কর্মস্থল মাদ্রাসাতে আসার পর স্থানীয়রা জোরপূর্বক তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেন, এবং তার নমুনা চট্টগ্রামে প্রেরণ করা হয়।
নমুনায় ঐ শিক্ষক এবং তার ছেলের করোনা পজিটিভ আসে। বর্তমানে তারা চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালযয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।
কেএ/বার্তাবাজার