রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায়দের বাসায় বাসায় গিয়ে রমজান ফুড প্যাক বিতরণ করেছেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসাইন। সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি খাবার বিতরণ করছেন।
একই সাথে লকডাউনে আটকে পরা দলীয় নেতা-কর্মীদের সার্বিক অবস্থা সরজমিনে খোঁজ খবর নেয়ার জন্য বিভিন্ন মহল্লায় মহল্লায় ছুটে বেড়িয়েছেন তিনি।
সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ঘোষিত প্রজেক্ট ঢাকা এইড কর্মসূচির মাধ্যমে নগরীর অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আজ সোমবার রাজধানীর কোতয়ালীর কুমারটুলি, বাদামতলী, পাটুয়াটুলী এবং বাবুবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন মহল্লার বাসায় বাসায় গিয়ে লকড ডাউনে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর বাসায় বাসায় গিয়ে প্রয়োজনীয় খাবার সহায়তা সামগ্রী পৌছে দেন তিনি। এই এলাকায় প্রায় ৫০০ প্যাকেট বিতরণ করা হয় সাদেক হোসেন খোকার ফাউন্ডেশনের পক্ষ থেকে।
বার্তা বাজার / ডাব্লিও.এস