করোনা ভাইরাস এর ফলে সরকার কতৃক ঘোষিত লকডাউনের কারণে জনগণ কর্মহীন হয়ে পড়েছে, তৈরী হয়েছে সঙ্কট। এই সঙ্কট মোকাবিলায় সরকার চ্যালেঞ্জিং কর্মসূচি সব গ্রহণ করছেন।
এ পরিস্থিতি তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ২৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর, জনগণের বন্ধু হিসেবে পরিচিত ফরিদুর রহমান খান ইরান ২৭ নং ওয়ার্ড এর জনগণের জন্য নিরসল ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি ২৭ নং ওয়ার্ড এর বাসিন্দাদের খাদ্য সহায়তা থেকে শুরু করে অর্থিক সহায়তা সবই পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে।সাবেক এই ছাত্রনেতা নতুন চমক দিলেন ২৭ নং ওয়ার্ডবাসীকে। ওএমএস চাল সরকারিভাবে নির্ধারিত মূল্য কেজি প্রতি ১০ টাকা। যা তিনি মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর মূল্য তিনি নিজেই পরিশোধ করেছেন বলে জানা যায়।
স্থানীয় জনগণ ফরিদুর রহমান খান ইরান এর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন আমরা যোগ্য ব্যাক্তি কে নির্বাচিত করেই আমাদের পাশে পাচ্ছি। পাশাপাশি আল্লাহর নিকট তারা ফরিদুর রহমান খান ইরান এর মঙ্গল কামনা করেন।
কেএ/বার্তাবাজার