পাকুন্দিয়ায় মধ্যবিত্ত পারিবারের পাশে মোখলেছুর রহমান বাদল (ভিডিওসহ)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে চলা অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত দুই শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল।

সোমবার (১১ মে) রাতের আঁধারে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল এর পক্ষে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক জিএস শফিকুল ইসলাম মিলন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান সেলিম, উপজেলা যুবলীগ নেতা আক্তারুজ্জামান সোহেল, বদরুল আলম বাবু, জেলা ছাত্রলীগের সদস্য আলমগীর হোসেন জনি প্রমুখ।

ভিডিও…

পাকুন্দিয়ায় মধ্যবিত্ত পরিবারের পাশে মোখলেছুর রহমান বাদল

পাকুন্দিয়ায় মধ্যবিত্ত পরিবারের পাশে মোখলেছুর রহমান বাদলবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/169412

Gepostet von Barta Bazar am Montag, 11. Mai 2020

অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল মোবাইল ফোনে জানান , করোনা মোকাবেলায় প্রথম থেকেই কাজ করে যাচ্ছি, দ্বিতীয় বারের মতো আমার ব্যাক্তিগত পক্ষ এ সামান্য উপহার সামগ্রী রাতের আঁধারে আমার পক্ষথেকে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান সেলিম, উপজেলা যুবলীগ নেতা আক্তারুজ্জামান সোহেল, বদরুল আলম বাবু, জেলা ছাত্রলীগের সদস্য আলমগীর হোসেন জনি প্রমুখ। অনেক মধ্যবিত্ত পরিবার যারা চক্ষুলজ্জায় কোন ত্রাণ নেয়নি তাদেরকে প্রাধান্য দিয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে, যতদিন এ পরিস্থিতি থাকবে আমরা মানুষের পাশে থেকে এ কার্যক্রম চালিয়ে যাবো।

বাংলাদেশ কৃষকলীগ পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হবে ইকবাল হাসান সেলিম বলেন, অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল ভাইয়ের পাশে থেকে সহযোগিতার জন্য আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। আমরা প্রথম অবস্থায় শতাধিক পরিবারকে পরিচয় গোপন রেখে সহযোগীতা করেছি। এখন দ্বিতীয় ধাপে দুই শতাধিক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, সয়াবিন তেল, পেয়াজ সামান্য উপহার সামগ্রী রাতের আঁধারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।

উপজেলা যুবলীগ নেতা আক্তারুজ্জামান সোহেল বলেন, পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন স্থানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে খাদ্য সামগ্রী যাদের দেয়া হচ্ছে তাদের ছবি তোলা হচ্ছেনা বলে জানান তিনি।

এস.আর/বার্তা বাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর