৩০ মিনিটের চেষ্টায় বিড়াল ছানা উদ্ধার করল ফায়ার সার্ভিস

এবার কূপে পড়ে যাওয়া এক বিড়াল ছানাকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস কর্মীরা।

সোমবার(১১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল ছোট কালি বাড়ি মোড় এলাকার একটি গভীর কূপে পড়ে যায় ওই বিড়াল ছানাটি।

স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে এসে বিড়াল ছানাটিকে উদ্ধারের তৎপরতা শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় ওই বিড়াল ছানাটিকে উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, শুধু মানুষের জীবন রক্ষায়ই তাদের দায়িত্ব নয়। যে কোন প্রাণীর জীবন সংকটাপন্ন মুহুর্তে কাজ করছেন তারা। তাই খবর পাওয়া মাত্রই বিড়াল ছানাটির জীবন বাঁচাতে ছুটে এসেছি।

এমন সকল কাজে জনগণের সহায়তা চেয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রয়োজনে আর সহায়তা পেতে জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ নম্বরে কল করার কথাও জানান তিনি।
সময়ের কণ্ঠস্বর

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর