করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল(১১মে) রাত ৮টায় চাটখিলের ইস্কান্দার মীর্জা (৫৬) নামে একজন মৃত্যুবরণ করেন। তার বাড়ি চাটখিল ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন হরিপুর গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তার নমুনা সংগ্রহ করা হয়। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে বলে জানান তারা।
তার ভাই মামুন বলেন, গত চারদিন থেকে ওনার গায়ে জ্বর ছিল সাথে হালকা ব্যথাও অনুভব করতেন। ফার্মেসি থেকে ঔষধ নিয়ে খাওয়ালেন কিন্তু জ্বর না সারায় আজ দুপুর ২টায় সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মেডিকেল আসার পর শ্বাসকষ্ট শুরু হয় এবং রাত ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।
লাশ বাসায় নেবার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত হবে লাশ চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় নাকি চাটখিলের গ্রামের বাড়িতে দাফন করা হবে। তার তিন ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
কেএ/বার্তাবাজার