সাভার ও ধামরাইয়ের সর্বশেষ করোনা পরিস্থিতি

ঢাকার সাভারে সোমবার (১১ মে) আরও ৩ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এই তিনজন নিয়ে সাভারে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৫ জন।

এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু জানান, গতকাল রবিবার (১০ মে) ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল, তারমধ্যে ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

তিনি আরও জানান, এপর্যন্ত আমাদের সাভার উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে সর্বমোট ৭৭১ জন। এর মধ্যে পজিটিভ কেস সর্বমোট ৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। বাকী সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলেও জানান তিনি।

এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানিয়েছেন, সোমবার (১১ মে) দুপুর ২টা পর্যন্ত ধামরাই উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৪৫৭ জনের। এদের ভিতরে এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ১১ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ১ জন (স্বাস্থ্য কর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামরাই)। মোট ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এখনও পর্যন্ত এই উপজেলায় কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যান নাই।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর