বরগুনা ৬ নং কাজিরাবাদ ইউনিয়নের ওয়ার্ড মহিলা নাজমা মেম্বারের স্বামী স্বপনের বিরুদ্ধে চাল দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
বিধবা ভাতা,জেলেদের চাল, বিজিএফ নাম দেয়ার নাম কথা বলে গরীব অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। রাত দশটার সময়। নাজমা মেম্বারের স্বামী স্বপনকে একই ইউনিয়নের মেম্বারদের হাতে টাকাসহ ধরা পড়ে।
স্থানীয়রা জানায়, স্বপন বিভিন্ন সময়ে টাকা নিয়ে জেলেদের নাম দেওয়া থেকে শুরু করে বিধবা ভাতা,জেলেদের চাল, বিজিএফ নাম দেয়ার কথা অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। পরে ভুক্তভোগী স্থানীয়, জাকির,লতিফ,জাফর,আলম সহ বেশ কয়েকজনের কাছে ফোন দেয় স্বপন। পরে তারা টাকা নিতে বাড়ি আসতে বললে,সেখানে গিয়ে প্রতি জেলেদের কাছ থেকে পনেরশো টাকা করে নেওয়ার সময় ইউনিয়নের মেম্বার দের হাতে ধরা পড়ে স্বপন। এক পর্যায়ে টাকাসহ স্থান ত্যাগ করে।
এ বিষয়ে নাজমা মেম্বারের স্বামী স্বপন সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তবে এ বিষয়ে ৬নং কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন বলেন, এ ব্যাপারে আমি একটি অভিযোগ পেয়েছে। সত্যতা পেলে তার ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কেএ/বার্তাবাজার