ইতালির মিলানে ২ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। শহরের সেন্ট্রাল স্টেশন এবং ইতালির ব্রেসিয়া শহরে এই ২ জনের মৃত্যু হয়।
গত রোববার রাত ৯টায় শহরের সেন্ট্রাল স্টেশন সংলগ্ন এলাকায় গোলাম রাব্বি নামে বাংলাদেশি এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি মাদারীপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাব্বিকে বাসার নিচে অচেতন অবস্থায় এক মরক্কোর নাগরিক দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় রাব্বির মামা জিয়া তালুকদার পুলিশের হেফাজতে রয়েছেন। এখন পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
অন্যদিকে ইতালির ব্রেসিয়া শহরে আরেক বাংলাদেশি তারেক মিয়াজী ব্রেইন স্ট্রোক করে মারা যান। শুক্রবার ব্রেসিয়ার পলিয়াম্বুলেন্সা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তারেক মিয়াজীর গ্রামের বাড়ি ফেনীতে। তিনি সপরিবারে ব্রেসিয়া প্রভিন্সের পন্তেভিকো এলাকায় বাস করতেন।
বার্তাবাজার/কে.জে.পি