জমি সংক্রান্ত বিরোধে ইতালি প্রবাসীর উপর হামলা, আহত ৫

লক্ষ্মীপুর সদর উপজেলা তেওয়ারীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ইতালি প্রবাসীর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তিন জনকে কুপিয়ে জখম করে তারা। এছাড়াও আহত হয় আরো দুই জন।

আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধায় (১১ মে) পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারের সুইজে গেইডের উপর এ হামলার ঘটনা ঘটে। এসময় মারাত্বক আহত হয় ওই এলাকার আবুল বাশারের ছেলে বাহার (ইতালি প্রবাসী), রফিকের ছেলে সামছুদ্দীন, এবং আবু তাহেরের ছেলে বেলাল। এছাড়া আবুল বাশারের বড় ছেলে আবুল রশিদ মানিকসহ আরো দুই জন আহত হয়।

ঘটনা ও অভিযোগ সূত্রে জানা গেছে, তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোধধর্মপুর এলাকার হাজী নবীউল্যাহর ছেলে কামালের সাথে একই এলাকার আবুল বাশারের জমি সংক্রান্ত বিরোধ চলছে। আবুল বাশার ও তার ছেলে ইতালি থেকে এসে সম্প্রতি এসব বিরোধ সমাধানের প্রস্তাব দেয়। কিন্তু কামাল রাজি না হয়ে তাদের উল্টো হুমকি ধামকি দিয়ে আসছে।

একপর্যায়ে সোমবার (১১ মে) পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাস্থলে এসে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এসময় কামালের নেতৃত্বে তার ভাগিনা আলম, আরিফ ও ভাতিজা রুবেলসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটেয় জখম করে। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল মানিব্যাগে থাকা ইতালিয়া ১ হাজার ৫০ ইউরো চিনিয়ে নেয় বলে অভিযোগ করে ভুক্তভোগী বাশারের ছেলে মানিক।

পরবর্তীতে আহতদের উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর হোসেন ভুলুকে বিষয়টি অবহতি করে আবুল বাশার। এসময় চেয়ারম্যান তাদের হাসপাতালে চিকিৎসা নিতে পরামর্শ দেন। এবিষয়ে জানার জন্য কামালের মোবাইল ফোনে কল দিয়ে পাওয়া যায়নি। এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর হোসেন ভুলুকে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। হামলার ঘটনায় আইনের আশ্রয় নিতে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ভুক্তভোগী আবুল বাশার।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর