সুনামগঞ্জ জেলার তাহিরপুরে পানিতে ডুবে দিবা আক্তার (৭) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে। সে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর হাটি গ্রামের মোফাজ্জল হোসেন এর মেয়ে।
দিবা আক্তার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাড়ির সামনে বৌলাই নদীতে একা একা গোসল করতে যায় দিবা আক্তার। সাঁতার না জানায় দিবা আক্তার পানিতে নেমে আর উঠতে পারে নি।
দীর্ঘক্ষন অতিবাহিত হওয়ায় দীবা আক্তার কে না পেয়ে সবাই খোঁজ শুরু করেন। পরে বিকেল ৩টায় পিতা মোফাজ্জল হোসেন নদীর পানিতে তলিয়ে থাকা অবস্থায় উদ্ধার করেন। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএ/বার্তাবাজার