সুনামগঞ্জ জেলায় পরিবহণ শ্রমিকেরা ত্রাণ না পাওয়ার অভিযোগ এনে আগামী ১৩ মে থেকে সারা জেলায় আন্দোলনের ডাক দেয়া জেলার বৃহৎ শ্রমিক সংগঠন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। জেলা প্রশাসক আব্দুল আহাদ করোনাকালের শুরু থেকেই পরিবহণ শ্রমিকদেরকে ত্রাণ সহায়তা দেয়ার জন্য সকল উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দিয়ে চিঠি দিলেও ইউএনওদের ভুলে সহায়তা না পাওয়ার অভিযোগ করেছিলেন এসব শ্রমিকরা।
আজ সোমবার বিকেলে এক জরুরী বৈঠকের মাধ্যমে পরিবহণ শ্রমিকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ। জেলা পুলিশের পক্ষ থেকেও পরিবহণ শ্রমিকদেরকে ত্রাণ তালিকায় আনার আশ্বাস দেয়া হয়েছে। প্রশাসনিক এই আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন জেলা পরিবহণ শ্রমিকরা।
সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, আগামী ১৩মে যে আন্দোলনের ডাক দিয়েছিলেন পরিবহণ শ্রমিকরা তা প্রশাসনিক আশ্বাসে স্থগিত করেছে শ্রমিকরা, ডিসি সাহেব প্রথম থেকেই আমাদের শ্রমিকদেরকে ত্রাণ দেয়ার জন্য নির্দেশ দিলেও ইউএনও সাহেবদের ভুলে এই অবস্থা হয়েছে বলে শ্রমিকরা জানিয়েছে, নতুন তালিকায় পরিবহণ শ্রমিকরাও সহায়তার আওতায় আসবে বলে জানানো হয়েছে।বা
কেএ/বার্তাবাজার