জামালপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের জন যমুনা ব্যাংকের উদ্যোগে ত্রাণ বিতরন করা হয়েছে। আজ জামালপুর পৌরশহরের মুকুন্দবাড়ী এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ৩৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু ও লবন তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সামসুজ্জামান, শামীম, আক্তার হোসেন ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন টাক্কু।
ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়া অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এস.আর