ঢাকার কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নুর ইসলাম বাচ্চু নুর (৫৫) নামে এক আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। তিনি পূর্ব চড়াইল এলাকার বাসিন্দা।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, নুর ইসলাম বাচ্চু নুর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত উপজেলার কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।
তার মৃত্যুতে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সংসদ সদস্য কামরুল ইসলাম শোক জানিয়েছে। আজ দুপুরে তার নিজ এলাকায় দাফন সম্পন্ন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বলেন, ‘নুরুল ইসলাম শনিবার রাত ১১টার দিকে জ্বর ও গলাব্যথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ সোমবার সকালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।’
এসময় তিনি আরো জানান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসারা করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গত শনিবার রাতেই নুরুল ইসলামের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠান। নমুনা পরীক্ষার প্রতিবেদন পেতে দুই-তিন দিন সময় লাগবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক।
কেএ/বার্তাবাজার